২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হলেন সালাউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2015, 10:27 PM

Updated : 22 Aug 2022, 01:24 PM

দুই পক্ষই এরই মধ্যে আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে। 
 
এর আগে বিপিএলে সিলেট রয়্যালসের কোচ ছিলেন সালাউদ্দিন। 
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফীসা কামাল বলেন, “তাকে আমাদের দলের অংশ করতে পারা সম্মানের।”
 
এর আগে সিলেট রয়্যালসের চেয়ারম্যান ছিলেন নাফীসা। সেই দলের হয়ে সালাউদ্দিনের অবদানের কথা স্মরণ করেন তিনি।
 
এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন বলেন, “আমার নিজ জেলা কুমিল্লার প্রতিনিধিত্ব করা দলটির কোচ হতে পারাটা আমার জন্যও সম্মানের। বিপিএলের গত আসরে নাফীসা কামালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। আশা করছি, সেই বোঝাপড়া এবারের আসরেও ভালো করার ব্যাপারে কাজে লাগবে।”
 
বর্তমানে মালিয়েশিয়ায় থাকা সালাউদ্দিন পাঁচ বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।