২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরের দল ঘোষণা

পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 09:44 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত দেওয়ার পর সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। শনিবার রাতে সেই সফরের জন্য দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
 
বিসিবি জানায় ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত পাকিস্তান সফর করবে মহিলা ক্রিকেট দল। এই সময়ে স্বাগতিকদের সঙ্গে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন সালমা খাতুনরা। 
 
সবগুলো খেলাই হবে করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে।
 
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল: সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।
 

অপেক্ষমান: সানজিদা ইসলাম, সুমনা আক্তার।