দ.আফ্রিকার টেস্ট দলে তাহির, পিট
ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছেন দুই স্পিনার ইমরান তাহির ও ড্যান পিট।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন আরেক স্পিনার ইমন হার্মার।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টেস্ট সিরিজে দলে ছিলেন না লেগ স্পিনার তাহির। গত বছর অগাস্টে একমাত্র টেস্টটি খেলেন অফ স্পিনার পিট।
টেস্ট দলে জায়গা হয়নি কুইন্টন ডি ককের, তবে দলে আছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ড্যান ভিলাস। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে বাদ পড়েন ছন্দ হারিয়ে ফেলা ডি কক।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ঢুকেছেন এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ না খেলা খায়া ঝন্ডো। চোট পাওয়া রাইলি রুশোর জায়গায় নেওয়া হয়েছে তাকে।
আগামী ২৯ সেপ্টেম্বর দিল্লিতে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ২, ৫ ও ৮ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ১১, ১৪, ১৮, ২২ ও ২৫ অক্টোবর হবে সিরিজের পাঁচটি ওয়ানডে। চন্ডিগড়, ব্যাঙ্গালোর, নাগপুর ও দিল্লিতে হবে চারটি টেস্ট।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা, জেপি দুমিনি, ফাফ দু প্লেসি, ডিন এলগার, সাইমন হার্মার, ইমরান তাহির, মর্নে মরকেল, ভার্নন ফিল্যান্ডার, ড্যান পিট, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, স্টিয়ান ফন জিল, ড্যান ভিলাস।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, ডেভিড মিলার, মর্নে মর্কেল, ক্রিস মরিস, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ডেল স্টেইন।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, ইমরান তাহির, এডি লি, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ডেভিড ভিজে, খায়া ঝন্ডো।
