২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে দু প্লেসি

হাঁটুতে চোট পাওয়ায় নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ফাফ দু প্লেসি। কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 08:58 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

দু প্লেসির বদলে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন ডিন এলগার।  
 
অনুশীলনে চোট পাওয়ায় দুই ম্যাচের টি-টোয়েন্টিও সিরিজেও খেলতে পারেননি দু প্লেসি। সিরিজটি ১-১ এ ড্র হয়েছিল।
 
বুধবার শুরু হওয়া নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে না পারলেও আগামী অক্টোবরে ভারত সফরের আগে দু প্লেসির সেরে ওঠার জোর সম্ভাবনা আছে।  
 
গত কয়েক মাসে দ্বিতীয়বারের মতো চোট আক্রান্ত হলেন দু প্লেসি। আইপিএলের গত আসরে তার আঙুল ভেঙেছিল। তবে চোট নিয়েই বাংলাদেশ সফরে এসে সবগুলো ম্যাচই খেলেন তিনি।