২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ইয়াসির, ইরফান, তানভির

শ্রীলঙ্কার বিপক্ষের দুই টি-টোয়েন্টির সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন লেগস্পিনার ইয়াসির শাহ, পেসার মোহাম্মদ ইরফান ও সোহেল তানভির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 05:44 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ৩০ ‍জুলাই হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ১ অগাস্ট হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

চোট পাওয়া আরেক পেসার ওয়াহাব রিয়াজও আছে দলে। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে হাতে চোট পান তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে ওয়াহাবের খেলা নির্ভর করবে তার পুরোপুরি ‘ফিটনেস’ ফিরে পাওয়ার ওপর। অবশ্য ওয়াহাবের বিকল্প হিসেবে জিয়া-উল-হককে ভেবে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে লম্বা বিরতির পর ফিরেছেন ইয়াসির। এই লেগস্পিনার দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ২০১১ সালের সেপ্টেম্বরে। টেস্ট ও ওয়ানডের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি দলেও তাকে রেখেছে পাকিস্তানের নির্বাচকরা।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, নাউমান আনোয়ার, মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, উমর আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ/জিয়া-উল-হক।