ভারতকে হতাশ করে নিউ জিল্যান্ডের জয়
ম্যাচ নিউ জিল্যান্ড ও নামিবিয়ার। তবে না থেকেও এই ম্যাচে প্রবলভাবে ছিল ভারত। বিরাট কোহলির দলের সেমি-ফাইনাল সম্ভাবনা বাঁচিয়ে রাখতে যে নিউ জিল্যান্ডের হার জরুরি। তবে বড় জয়েই সেমির পথে আরেক ধাপ এগিয়ে গেছে কেন উইলিয়ামসনের দল।
