২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া সংগঠক আব্দুল লতিফের মৃত্যু

একসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার ছিলেন তিনি।

ক্রীড়া সংগঠক আব্দুল লতিফের মৃত্যু
ক্রীড়া সংগঠক ও প্রশাসক লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 10:24 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশাসক লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান আর নেই। বুধবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আব্দুল লতিফ ২০০৭ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ছিলেন। ওই সময় তিনি বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারও ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। 

বিসিবি এক বিবৃতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার বারিধারা জামে মসজিদে যোহরের নামাজের পর তার জানাজা হবে। পরে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হবে।