২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও আইপিএলের ফাইনাল আহমেদাবাদে

২০১৯ সালের পর আবার প্লে-অফের ম্যাচ হবে চেন্নাইয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 10:00 PM

Updated : 21 Apr 2023, 10:06 PM

চলতি আইপিএলের প্লে-অফের ম্যাচগুলির ভেন্যু চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। এই ধাপে খেলা হবে চেন্নাই ও আহমেদাবাদে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ২৩ ও ২৪ মে যথাক্রমে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ।

গত আসরের মতো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল, যথাক্রমে ২৬ ও ২৮ মে।

চেন্নাইয়ে সবশেষ প্লে-অফের ম্যাচ হয়েছিল ২০১৯ সালে। সেবার প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

রাজস্থান রয়্যালসকে হারিয়ে গত আসরের শিরোপা জিতেছিল গুজরাট টাইটান্স।