১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার আরও খরুচে ভারুন

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুই ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ভারতীয় রহস্য স্পিনার।

এবার আরও খরুচে ভারুন
ভারুন চক্রবর্তি। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 10:31 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

হুট করে কঠিন সময়ের চক্রে পড়ে যাওয়া ভারুন চক্রবর্তি এবার কোটা পূরণের সুযোগ পেলেন না। রহস্য স্পিনারকে দিয়ে দুই ওভারের বেশি করালেন না কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। 

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বৃহস্পতিবার দুই ওভার বোলিং করে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি ভারুন। 

ইডেন গার্ডেন্সে পঞ্চম ওভারে প্রথম আক্রমণে আসেন ভারতীয় এই স্পিনার। ততক্ষণে ১৭ বলে ৩৬ রানে ব্যাট করছেন ট্রাভিস হেড। সাত বলে ৯ রানে ছিলেন আভিশেক শার্মা। 

ডানা মেলার জন্য এই ওভারকেই বেছে নেন আভিশেক। দুই ছক্কা ও তিন চারে তিনি নেন ২৫ রান। 

একাদশ ওভারে ফের আক্রমণে আসেন ভারুন। সেই ওভারে অবশ্য ভালো করেন তিনি। ওভারে ছয়টি সিঙ্গেল নেন নিতিশ কুমার রেড্ডি ও হেইনরিখ ক্লসেন। 

এরপর আর তাকে বোলিংয়ে আনেননি অধিনায়ক আজিঙ্কা রাহানে। 

হেড (২১ বলে ৪৬) ও আভিশেকের (২১ বলে ৪৮) ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়া হায়দরাবাদ শেষ পর্যন্ত ৮ উইকেটে করে ২২৬ রান। ক্লসেন ৩৫ বলে করেন সর্বোচ্চ ৫২ রান। ২৪ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলেন নিতিশ। 

এবারের আইপিএলে কলকাতার প্রথম ম্যাচে চার ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ভারুন।