১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কা শিবিরে আরেক ধাক্কা

হ্যামস্ট্রিং চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

শ্রীলঙ্কা শিবিরে আরেক ধাক্কা
ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2024, 12:32 AM

Updated : 26 Aug 2026, 10:09 AM

একের পর এক চোটের আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা খেল আরেকটি বড় ধাক্কা। হ্যামস্ট্রিং চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

কলম্বোয় গত শুক্রবার প্রথম ওয়ানডেতে নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে চোট।

‘টাই’ হওয়া ওই ম্যাচে ১০ ওভারে ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন হাসারাঙ্গা।

তার বদলি হিসেবে দলে যুক্ত করা হয়েছে ৩৪ বছর বয়সী লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে।

এই সিরিজ শুরুর আগে চোটের কারণে ছিটকে পড়েন শ্রীলঙ্কার দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা। অসুস্থতার কারণে আগে থেকে নেই আরেক পেসার দুশমান্থা চামিরা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে রোববার।