২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার ভ্রমণ: ১৮২৮ টাকা কিস্তির প্যাকেজ নভোএয়ারের

মাসিক কিস্তি সুবিধায় তিন দিন দুই রাতের এই ভ্রমণ প্যাকেজের অফারটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 02:44 PM

Updated : 19 Sep 2026, 03:17 PM

কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকেট, হোটেল এবং খাবারসহ শরৎকালীন কক্সবাজার ভ্রমণ প্যাকেজ ১৮২৮ টাকা নির্ধারণ করেছে এয়ারলাইন নভোএয়ার।

মাসিক কিস্তি সুবিধায় তিন দিন দুই রাতের এই ভ্রমণ প্যাকেজের অফারটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

নভোএয়ারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ পিপাসুরা বিশ্বমানের পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে অত্যাধুনিক মানের হোটেলে থাকা, কক্সবাজারে যাওয়া-আসার এয়ার টিকেট (সব ধরনের ট্যাক্সসহ) থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা, এবং সকালের নাস্তা ইত্যাদি সুবিধা এই অফারের আওতায় উপভোগ করা যাবে। প্যাকেজটি দুজনের জন্য কিনতে হবে।

‘‘গ্রাহকরা ছয় মাসের কিস্তিতে প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।’’

আরো বলা হয়, প্যাকেজের আওতায় কক্সবাজারের ১৮টি হোটেলের যেকোনো একটিতে পছন্দ অনুযায়ী থাকার সুযোগ থাকছে। হোটেল ও রুমের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য ভিন্ন হবে। একক বা দুই ততোধিক ভ্রমণকারীর জন্য মূল্য ভিন্ন হবে।

বর্তমানে কক্সবাজারের পাশাপাশি নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটেও ফ্লাইট পরিচালনা করছে।