২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের যাত্রা শুরু

উদ্বোধন উপলক্ষ্যে মাসব্যাপী ডায়াগনস্টিক সেন্টারটিতে বেশিরভাগ পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 05:10 PM

Updated : 28 Sep 2026, 05:10 PM

উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং যত্নশীল সেবার প্রত্যয়ে রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।

ধানমন্ডি ২৭ নম্বরের সাতমসজিদ সড়কে রোববার এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন এবং পরিচালক রেজওয়ানা আফরোজ স্মরণী।

প্রতিষ্ঠানটি বলছে, ‘কেয়ার অ্যান্ড হ্যাপি এক্সপেরিয়েন্স অ্যাট এভরি স্টেপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ, রোগীকেন্দ্রিক যত্ন ও সেবা দিতে তারা অঙ্গীকারবদ্ধ।

ডায়াগনস্টিক স্টোরটিতে এমআরআই, সিটি-স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রামসহ পূর্ণাঙ্গ প্যাথলজি সেবার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়া হবে।

উদ্বোধন উপলক্ষ্যে মাসব্যাপী ডায়াগনস্টিক সেন্টারটিতে বেশিরভাগ প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় রয়েছে।