Published : 30 Sep 2025, 06:15 PM
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ‘ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ‘বিশ্ব হার্ট দিবসে’ এটি উদ্বোধন করা হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ বলেন, “ইউনাইটেড গ্রুপ সবসময় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছে, যা জাতির সেবায় নিবেদিত। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধনের মাধ্যমে আমরা আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছি যাতে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমে যায়। আমাদের লক্ষ্য দেশ সেরা কার্ডিয়াক সেবা নিশ্চিত করা।”
গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট অধ্যাপক এ কিউ এম মোহসেন বলেন, “আমাদের লক্ষ্য সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের মাধ্যমে আমরা বাংলাদেশে এমন জটিল সার্জারি শুরু করতে চাই, যা আগে কখনও সম্ভব হয়নি।”
অনুষ্ঠানে কার্ডিওলজি বিভাগের ক্যাথ ল্যাবের চিফ কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর অধ্যাপক মোহসিন আহমেদও বক্তব্য দেন।
ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আজহারুল ইসলাম খান এবং প্রিন্সিপাল মো. আব্দুল ওয়াকিল অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান। স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, অভিনেত্রী অপি করিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।