২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-আমিরাত সিরিজে ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন

শনিবার রাত ৯টায় শুরু হচ্ছে বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টির প্রথম ম্যাচ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) টি-টোয়েন্টি সিরিজে ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন হাই টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি।

দুই ম্যাচের ‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি২০ সিরিজ ২০২৫’ অনুষ্ঠিত হবে শনিবার থেকে। এদিন রাত ৯টায় শুরু হচ্ছে প্রথম ম্যাচ।

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, ক্রীড়ায় ওয়ালটন গ্রুপ নিয়মিত পৃষ্ঠপোষক। এবারও যথারীতি বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজে স্পন্সর হিসেবে আছে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া সব ক্রিকেটের অন্যতম পৃষ্ঠপোষক ওয়ালটন।

ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিডিএল), বাংলাদেশ ক্রিকেট লীগসহ (বিসিএল) সব ঘরোয়া টুর্নামেন্টে স্পন্সর হয়েছে ওয়ালটন।