১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শেলটেক ও এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সমঝোতা স্মারক সই

“সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার প্রতি শেলটেকের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 11:52 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে শেলটেক।

৬ এপ্রিল ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত এগলাল’স এবিসি স্কুল প্রাঙ্গণে এই স্মারক সই হয় বলে সোমবার শেলটেকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার প্রতি শেলটেকের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

“এই উদ্যোগের অংশ হিসেবে, শেলটেক স্কুলটির নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে আর্থিক সহায়তা দেবে।” 

একই সঙ্গে ‘স্পনসর এ চাইল্ড প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেবে কোম্পানিটি। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।