১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের ‘ব্যামেলকো কনফারেন্স’ সম্পন্ন

“ব্যাংকিং খাতে আস্থা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো কমপ্লায়েন্স.” বলেন ব্যাংকটির আরিফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 06:41 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ জোরদার করতে দিনব্যাপী ‘ব্যামেলকো কনফারেন্স’ করেছে বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

শনিবার ঢাকার বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন হয় বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপ-প্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী।

বিশেষ ছিলেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক এম.নুরুল আলম, ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মনজুর মফিজ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংকের ক্যামেলকো (ভারপ্রাপ্ত) নকীবুল  ইসলাম।

মফিজুর রহমান খান চৌধুরী বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী, ঝুঁকিভিত্তিক ও টেকসই কমপ্লায়েন্স কাঠামো গড়ে তোলা অপরিহার্য।

নিয়মিত সক্ষমতা উন্নয়ন, কার্যকর লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সন্দেহজনক লেনদেন যথাসময়ে সনাক্তকরণ, বিশ্লেষণ ও প্রতিবেদন দাখিলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

আরিফুর রহমান বলেন, “ব্যাংকিং খাতে আস্থা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো কমপ্লায়েন্স। সঠিক জ্ঞান ও কার্যকর টুলসের মাধ্যমে আমাদের কর্মকর্তাদের সক্ষম করে তোলার মধ্য দিয়ে প্রিমিয়ার ব্যাংক সততা ও স্বচ্ছতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”

মনজুর মফিজ বলেন, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউয়ের নীতিগত দিকনির্দেশনা অনুসরণ করে প্রিমিয়ার ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখবে।

দিনব্যাপী এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ ও মোহাম্মদ আল-আমীন, ডেপুটি ক্যামেলকো (ভারপ্রাপ্ত) সাদিয়া এম হান্নান।

বিশেষজ্ঞ হিসেবে বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাদরিল আহমেদ ও যুগ্ম পরিচালক জয়নুল আবেদীন সম্মেলনে দেশীয় আইন, ট্রানজ্যাকশন মনিটরিং, কেওয়াইসি ও ইডিডি বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক রিপোর্টিং প্রক্রিয়া এবং ট্রেড-ভিত্তিক ও ক্রেডিট-সমর্থিত মানি লন্ডারিং ঝুঁকি বিষয়ে অংশগ্রহণকারীদের সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।