১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাজারে এল স্কয়ারের 'রুচি টোস্ট'

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ বলছে, “পারিবারিক আড্ডা ও বিকেলের চায়ের টেবিলকে ঘিরে” নতুন এই টোস্ট তারা দেশজুড়ে বাজারজাত করা শুরু করেছে।

বাজারে এল স্কয়ারের 'রুচি টোস্ট'
রুচি টোস্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 05:30 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

চায়ের আড্ডায় ক্রেতাদের ‘নতুন স্বাদের অভিজ্ঞতা’ দিতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাজারে আনল নতুন 'রুচি টোস্ট'। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ বলেছে, “আসল গমের পুষ্টিগুণ ও সেরা উপাদানে তৈরি এই টোস্ট ক্রাঞ্চি টেক্সচার ও পারফেক্ট স্বাদের সমাহার, যা প্রবীণদের পাশাপাশি নতুন প্রজন্ম 'জেন জি' ও 'জেন আলফা'দের রুচির সঙ্গেও মানিয়ে যাবে।”  

খাদ্যপণ্য তৈরিতে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পারিবারিক আড্ডা ও বিকেলের চায়ের টেবিলকে ঘিরে” নতুন এই টোস্ট তারা দেশজুড়ে বাজারজাত করা শুরু করেছে।