আকিজবশির কেবলসের ৩২ বিক্রয় কেন্দ্র চালু
“৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক,” বলেন আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার।
আকিজবশির কেবলস একযোগে দেশের বিভিন্ন এলাকায় ৩২টি নতুন বিক্রয় কেন্দ্র চালু করেছে।
বিক্রয় কেন্দ্রগুলো রোববার উদ্বোধনের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আকিজবশির ক্যাবল বাজারে নিয়ে এসেছে তিন স্তর বিশিষ্ট কেবলস, যা ১০৫ ডিগ্রি তাপ সহনশীল ও অধিক নিরাপদ।”
আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মাদ খরশেদ আলম বলেন, “৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত কেবল সরবরাহ নিশ্চিত করতে পারব।”
