কুমিল্লা সিটির ট্যাক্স ও ফি দেওয়া যাবে আইএফআইসি ব্যাংকের মাধ্যমে
এর ফলে নাগরিকদের সেবা গ্রহণ প্রক্রিয়া আরও ‘সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী’ হবে বলে আশা করছে আইএফআইসি ব্যাংক।
কুমিল্লা সিটি করপোরেশনের সব ধরনের ট্যাক্স ও ফি এখন থেকে আইএফআইসি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন নাগরিকরা।
এ বিষয়ে মঙ্গলবার আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ। কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষে সই করেন প্রশাসক মো. শাহ আলম।
এই সমঝোতার ফলে নাগরিকদের সেবা গ্রহণ প্রক্রিয়া আরও ‘সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী’ হবে বলে আশা করছে আইএফআইসি ব্যাংক।
