‘গ্রাস ম্যাট’ রপ্তানি করছে আরএফএল
ভবনের অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি এবং খেলার মাঠ তৈরিসহ বিভিন্ন কাজে এই ম্যাট ব্যবহার হয়।
দেশের বাজার পেরিয়ে ফিলিপিন্সে রপ্তানি হচ্ছে আরএফএলের ‘গ্রাস ম্যাট’।
নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএফএল প্লাস্টিকস লিমিটেডের কারখানা থেকে ‘সাপোর্ট’ ব্যান্ডের এ ম্যাটের চালান সম্প্রতি ফিলিপিন্সে পাঠানো হয় বলে শিল্পগ্রুপটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ভবনের অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি এবং খেলার মাঠ তৈরিসহ বিভিন্ন কাজে এই ম্যাট ব্যবহার হয়।
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “আগে পণ্যটি বিদেশ থেকে আমদানি করে দেশের চাহিদা মেটানো হত। কিন্তু আমাদের উৎপাদনের ফলে দেশের চাহিদা মেটাতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছি। ক্রমান্বয়ে এ পণ্যের আমদানি নির্ভরতা কমছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করছে।”
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আহসান হাবিব বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে, প্রথমবারের মত ‘সাপোর্ট’ গ্রাস ম্যাট রপ্তানি করতে পেরেছি। আমাদের পণ্যের গুণগত মান এবং উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক বাজারেও স্বীকৃত হয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশেও গ্রাস ম্যাটের ব্যাপক চাহিদা রয়েছে। শিগগিরই আমরা সেসব দেশে রপ্তানি শুরু করব।”
