Published : 23 Sep 2025, 12:59 AM
দুর্গাপূজায় ১ হাজার ২০০টির বেশি রেস্তোরাঁ ও লাইফস্টাইল ব্র্যান্ডের আউটলেটে কেনাকাটায় ‘নগদ’ গ্রাহকরা পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
৩ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া কোম্পানিটি।
দেশের জনপ্রিয় ১৬টি লাইফস্টাইল ব্র্যান্ডের ৫৫০টির বেশি আউটলেট থেকে কেনাকাটা করে নগদের মাধ্যমে সর্বনিম্ন দুই হাজার টাকা পেমেন্ট করলেই ৩০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়া যাবে।
লাইফস্টাইল ক্যাটাগরিতে গ্রাহকরা রিচ ম্যান, লুবনান, ইনফিনিটি, অঞ্জনস, বিশ্বরঙ, টুয়েলভ, আর্টিসান, জেন্টেল পার্ক, গ্রামীণ চেক, সারা লাইফস্টাইল ও বে এম্পোরিয়ামসহ বেশকিছু ব্র্যান্ড থেকে কেনাকাটায় ১৫০ টাকা করে সর্বোচ্চ দুইবারে মোট ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
এছাড়া পূজার খুশিতে ভিন্ন মাত্রা যোগ করতে পছন্দের নির্দিষ্ট কিছু মিষ্টি ও খাবারের দোকানে নগদ পেমেন্টে ১০০ টাকা পর্যন্ত ইন্সস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাচ্ছে।
ননী, বাংলার মিষ্টি, টেস্টি ট্রিট, বনফুল, নর্থ এন্ড, চিলক্স, ক্যাফে ক্যাফ, ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড, চা টাইম, কাবুলিওয়ালা, কুপার্সসহ আরও অনেক রেস্তোরাঁয় ক্যাশব্যাক অফার মিলবে।
নির্ধারিত এসব রেস্তোরাঁ, মিষ্টি ও বেকারির ৬৫০টির বেশি আউটলেট থেকে সর্বনিম্ন ৫০০ টাকা নগদ পেমেন্টে প্রতিবার ৫০ টাকা করে দুইবারে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা।
অফারটি উপভোগ করতে নগদ ওয়ালেটের অ্যাপ বা *১৬৭# এর মাধ্যমে মার্চেন্ট পে অপশনে পেমেন্ট করতে হবে।
অনলাইনে কেনাকাটাতেও থাকছে ক্যাশব্যাক অফার। ই-কমার্স প্লাটফর্ম দারাজের গ্রাহকরা ন্যূনতম ৯৯৯ টাকা মূল্যের কেনাকাটায় নগদ পেমেন্ট করলে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
তবে এ অফার নগদ অ্যাপ অথবা *১৬৭# ডায়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অফারটি শুধু নগদ ই-কম (টোকেনাইজড) পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাকের অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, “নগদ সবসময় মানুষের প্রয়োজন বিবেচনা করে ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসবে আনন্দ একটু বাড়িয়ে দিতে সবসময়ের মতো নগদ এবারও এই ক্যাম্পেইন চালু করেছে।”