একযোগে ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল
ব্যাংকটির শাখা প্রধানরা একত্র হয়ে একই দিনে তুলে ধরেছেন তিন মাসের অর্জন।
নতুন বছরের পরিকল্পনা সাজাতে দেশের ১৬টি অঞ্চলে টাউনহল সম্পন্ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
ব্যাংক কর্তৃপক্ষ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতি বছর জানুয়ারি টাউনহল করলে এবার ডিসেম্বরেই সেটি সেরে ফেলা হয়েছে। এর মধ্য দিয়ে আগামী বছরের পরিকল্পনা সম্পন্ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ব্যাংকটি ১১ হাজার কোটি টাকার বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি এবং নতুন সাড়ে ৬ লাখের বেশি নতুন অ্যাকাউন্টের মাইলফলকে পৌঁছেছে। এটি ইউসিবির ইতিহাসে সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় আড়াই গুণেরও বেশি।
দেশের ১৬টি অঞ্চলে শাখা প্রধানরা একত্র হয়ে একই দিনে তুলে ধরেছেন তিন মাসের অর্জন এবং পরবর্তী সময়ের জন্য কর্মকৌশল নিয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “আমরা যা কিছু করছি, তা গ্রাহক সন্তুষ্টির জন্য; সবাই মিলে একসাথে, একপথে।”
