Published : 27 Jun 2026, 09:28 PM
কক্সবাজারে ‘পার্টনার সামিট’ আয়োজন করেছে ই-কমার্স ও অনলাইন শপিং প্ল্যাটফর্ম কার্টআপ।
এই আয়োজনে কার্টআপের ‘জুলাই জ্যাকপট’, ‘অক্টোবর অফার্স’, ‘বিগ ফ্রাইডে সেল’ ও ‘ইয়ার এন্ড সেল’ ক্যাম্পেইন ঘোষণা করা হয়।
শনিবার কার্টআপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে শুক্রবার রাতে প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট’ আয়োজন করা হয়। সেখানে ৩৫০ জনেরও বেশি সেলার পার্টনার, ১৫০টি ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও কার্টআপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, “আমাদের সেলার ও পার্টনারদের আস্থা ও সহযোগিতাই কার্টআপের অগ্রযাত্রার মূল শক্তি। বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও আধুনিক ডিজিটাল মার্কেটপ্লেস গড়ে তুলতে কাজ করছি।”
সামিটে ১৩ ক্যাটাগরিতে বিভিন্ন পার্টনারকে সম্মাননা দেওয়া হয়।