Published : 11 Jan 2026, 05:28 PM
দাম অপরিবর্তিত রেখে বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের গতি তিনগুণ পর্যন্ত বাড়ানোর তথ্য দিয়েছে বিটিসিএল।
একই দামে আরো দ্রুত গতির ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করে রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে রাষ্ট্রায়ত্ত এ টেলিকম অপারেটর।
সেখানে বলা হয়, "নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন, যা অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।"
কোন প্যাকেজে কত গতি
৩৯৯ টাকায় ৫ এমবিপিএস গতির সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস গতির 'সাশ্রয়ী-২০' প্যাকেজ হিসেবে গণ্য হবে।
৫০০ টাকায় ১২ এমবিপিএস গতির সুলভ-১২ প্যাকেজ এখন হবে ২৫ এমবিপিএস গতির 'সাশ্রয়ী-২৫'।
৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ক্যাম্পাস-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস গতির 'ক্যাম্পাস-৫০' প্যাকেজ।
৮০০ টাকায় ১৫ এমবিপিএস গরিত সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস গতির 'সাশ্রয়ী-৫০'।
১০৫০ টাকায় ২০ এমবিপিএস গতির সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস গতির 'সাশ্রয়ী-১০০' প্যাকেজ হিসেবে গণ্য হবে।
১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের গতির ‘সুলভ-২৫’ প্যাকেজ হয়ে গেছে ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’।
১ হাজার ৩০০ টাকার ৩০ এমবিপিএস গতির ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’ প্যাকেজ।
১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’ প্যাকেজ।
১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএস গতির ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "মানসম্মত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিটিসিএল-এর গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।"