২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রাবাদে আইএফআইসি ব্যাংকের সভা

চট্টগ্রামের আগ্রাবাদের স্থানীয় একটি মিলনায়তনে সোমবার ‘ম্যানেজার্স মিট’ নামে ওই সভা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদক

Published : 20 May 2025, 09:17 PM

Updated : 01 Sep 2026, 11:47 AM

এক নজরে

চট্টগ্রামের আগ্রাবাদের স্থানীয় একটি মিলনায়তনে সোমবার ‘ম্যানেজার্স মিট’ নামে ওই সভা হয়।

শাখা ব্যবস্থাপক ও কর্মীদের নিয়ে ব্যবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। চট্টগ্রামের আগ্রাবাদের স্থানীয় একটি মিলনায়তনে সোমবার ‘ম্যানেজার্স মিট’ নামে ওই সভা হয়েছে বলে ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সেখানে বলা হয়, ব্যাংকটির চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। কর্মীদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ সভা। ব্যাংকের কর্মীদের ‘আশানুরূপ পারফরমেন্স’ এর জন্য ধন্যবাদ দেন মেহমুদ হোসেন। গ্রাহকদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন তিনি। সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা উত্তরোত্তর সাফল্য অর্জন করায় শাখা ব্যবস্থাপক ও কর্মীদের সাধুবাদ জানান এবং ২০২৫ সালেও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। ব্যাংকের চিফ ফাইন্যান্সসিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডল সভায় বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।