২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাইক্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হাবিব ওয়াহিদ

"মাইক্লো ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকে গুরুত্ব দেয়, যা আমি নিজেও পছন্দ করি,” বলেন এ সংগীতশিল্পী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 01:02 AM

Updated : 26 Aug 2026, 02:47 PM

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো’।

রোববার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাবিব ওয়াহিদ বলেন, "মাইক্লো যখন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রস্তাব দেয়, তখনই আমার মনে হয়েছে, এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই।

"মাইক্লো ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকে গুরুত্ব দেয়, যা আমি নিজেও দৈনন্দিন জীবনে পছন্দ করি। আমি আশা করি আমার ভক্তরাও এই অংশীদারত্ব উপভোগ করবেন।"

মাইক্লো বাংলাদেশের পরিচালক এএইচএম আরিফুল কবির বলেন, "মাইক্লো সবসময় গুণগত মান, আরাম ও আধুনিক ফ্যাশনের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। 

“হাবিব ওয়াহিদের সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং তরুণদের সঙ্গে তার সংযোগ আমাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।"