বিকাশে রেমিটেন্স নিয়ে লাখ টাকার কুপন জেতার সুযোগ
প্রতি সপ্তাহে আরও পাঁচজন পাবেন ৫ থেকে ২৫ হাজার টাকার কুপন।
মালয়েশিয়া থেকে ‘টাচ এন গো’ অ্যাপের মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী প্রতি মাসে পেতে পারেন দেড়লাখ টাকার মিনিস্টার পণ্যের কুপন।
পাশাপাশি প্রতি সপ্তাহে আরও পাঁচজনের ৫ থেকে ২৫ হাজার টাকার কুপন জেতার সুযোগ রয়েছে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে।
অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিকাশ বলছে, ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিটেন্স পাঠানোকে উদ্বুদ্ধ করতেই ‘টাচ এন গো’, মিনিস্টার ও বিকাশ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। এতে ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত আছে ইস্টার্ন ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার অ্যাপ ‘টাচ এন গো’ এর মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারছেন মুহূর্তেই। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী তারা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পাঠাতে পারছেন।
এই ক্যাম্পেইনের আওতায় সাপ্তাহিক কুপন জিততে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা (সরকারি আড়াই শতাংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিটেন্স পাঠাতে হবে মালয়েশিয়া প্রবাসীদের। আর মাসিক কুপন জিততে প্রতি মাসে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে ৪০ হাজার টাকা (সরকারি আড়াই শতাংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিটেন্স পাঠাতে হবে।
একজন রেমিটেন্স গ্রহণকারী একবার করে সাপ্তাহিক ও মাসিক কুপন জিততে পারবেন। মিনিস্টার পণ্য কিনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।
‘টাচ এন গো’ ই-ওয়ালেট অ্যাপের ‘গো রেমিট’ অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। ই-ওয়ালেট সিলেক্ট করে যত রেমিটেন্স পাঠাবেন তার পরিমাণ লিখে পরের ধাপে যেতে হবে। এরপর প্রাপকের বিকাশ অ্যাকাউন্টের নাম ও নম্বর বসিয়ে আনুষঙ্গিক কিছু তথ্য দিয়ে নিশ্চিত করলেই রেমিটেন্স পৌঁছে যাবে দেশে থাকা স্বজনের কাছে।
বিকাশ বলছে, বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পৌঁছে যাচ্ছে।
