২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘একাডেমিক ফি’: ইসলামী ব্যাংক ও ঢাকা কমার্স কলেজের মধ্যে চুক্তি

ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা এখন থেকে তাদের একাডেমিক ফি ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 02:35 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ঢাকা কমার্স কলেজের মধ্যে ‘করপোরেট চুক্তি’ সই হয়েছে। 

এ চুক্তির ফলে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা সব একাডেমিক ফি সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট ও অনলাইনে সেলফিন কিংবা এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন।

ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এ চুক্তি হয়। এ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন। 

ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. সাইফুল আলম, উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক কাজী ফয়েজ আহমেদ ও উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।