Published : 13 Aug 2025, 08:11 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার সিইও পি ডি সিং সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সফরে তিনি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা ও ক্লায়েন্টসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করেন। ব্যবসায়ী ও করপোরেট নেতা, বিভিন্ন চেম্বারের প্রধান, অর্থনীতিবিদ, বহুপাক্ষিক প্রতিষ্ঠানের প্রধান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “পি ডি সিংকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। তার এই সফর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের বাজারে দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ। তার নেতৃত্বের অভিজ্ঞতা ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গি ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি এবং বাংলাদেশের ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে।”
গত এপ্রিলে পি ডি সিং স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেন। তার আগে তিনি ভারতের জে পি মর্গান ব্যাংকে সিইওর দায়িত্ব পালন করেন।