২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ১৩৭তম সভা

সভার আগে চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে নতুন বোর্ড অব ট্রাস্টিজ কার্যালয় উদ্বোধন করেন, যা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোতে নতুন সংযোজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 01:07 PM

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বোর্ডের (এসইইউটি) ১৩৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘নবসজ্জিত’ বোর্ড অব ট্রাস্টিজ কার্যালয়ে এই সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার আগে চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে নতুন বোর্ড অব ট্রাস্টিজ কার্যালয় উদ্বোধন করেন, যা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোতে নতুন সংযোজন।

সভায় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মূল আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল বর্তমান অ্যাকাডেমিক প্রোগ্রামগুলির মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা দেওয়া হয়। শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের ওপরও জোর দেন বোর্ড সমস্যরা।