সেরা বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করলো রিমার্ক
সম্মেলনে কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম।
রিমার্কের ‘মর্ডান ট্রেড উইংয়ের’ বাৎসরিক সেলস কনফারেন্সে গেল বছরের সেরা বিক্রয় প্রতিনিধি ও বিউটি অ্যাডভাইজরদের পুরস্কৃত করা হয়েছে।
সম্প্রতি ঢাকার একটি এমিউজমেন্ট পার্কে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০২৫ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করায় কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের আরো ‘বড় চ্যালেঞ্জ’ নিয়ে এগিয়ে যেতে কনফারেন্সে বার্তা দেন রিমার্কের চেয়ারম্যান এসএম আশরাফুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম। তিনি আগামী সময়ে রিমার্কের মানসম্পন্ন পণ্যের প্রচারে বিক্রয় প্রতিনিধিদের আরো কার্যকর ভুমিকা রাখার আহ্বান জানান।
এ সময় তিনি চলতি বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের বিপরীতে আরো বড় পুরস্কার ঘোষণা করেন।
অনুষ্ঠানে ২০২৫ সালে ‘টপ পারফরমেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন কোনাপাড়ার সানজিতা ঢালি, শনির আখড়ার ইতি আক্তার ও বর্ষা আক্তার এবং বরিশালের সুমা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্কের মর্ডান ট্রেড উইংয়ের হেড অব সেলস হেলাল উদ্দীন, চিফ বিজনেস অফিসার মারুফুর রহমান, রাশেদুল ইসলাম, শাহারা আলম, আদনান আবীর, মর্ডান ট্রেড উইংয়ের অ্যাকাউন্টস ম্যানেজার সাইফুল ইসলাম, ইয়ামিন সিকদার, রাজিবুল আলম বাবু, আখলাক হোসাইন ও আমানুল্লাহ আমান।
