২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের নতুন কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল উন্মোচন ইসলামী ব্যাংকের

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বইটির মোড়ক উন্মোচন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

ইসলামী ব্যাংকের ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল’ ভার্সন- ৩.০৬ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বইটির মোড়ক উন্মোচন করেন, সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ব্যাংকটি।

এসময় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুস সামাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, উপব্যবস্থাপক মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।