Published : 15 Feb 2026, 01:11 AM
গ্রাহক সহায়তা ও যোগাযোগ বাড়াতে ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে নতুন ‘সেলস অফিস’ চালু করেছে শেলটেক।
শনিবার নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন অফিস চালুর মাধ্যমে প্রোপার্টি কেনার প্রক্রিয়ার প্রতিটি ধাপে সহজপ্রাপ্যতা এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।
“নতুন এই সেলস অফিসে প্রকল্প বিষয়ে পূর্ণাঙ্গ পরামর্শ পাওয়া যাবে। গ্রাহকরা এখানে এসে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, বিশেষজ্ঞ বিক্রয়কর্মীর সঙ্গে আলোচনা করতে পারবেন এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নির্দেশনা পাবেন, যেন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। পরিদর্শন প্রক্রিয়াকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে অফিসে প্রয়োজনীয় সহায়তা ও তথ্য প্রদান ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেলটেক (প্রা.) লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে করেছে।
মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা ও অন-টাইম হ্যান্ডওভারের মাধ্যমে প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট খাতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।