১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাড়ি জিতলেন রিগ্যাল ফার্নিচারের ২ ক্রেতা

বিজয়ীরা হলেন পটুয়াখালীর আব্বাস উদ্দিন ও ঢাকার মগবাজারের মাহাবুব রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 09:49 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

গাড়ি বিজয়ী দুই ক্রেতার হাতে চাবি তুলে দিয়েছে রিগ্যাল ফার্নিচার।

‘রিগ্যাল ফার্নিচার কিনে মিলে যাক কার’ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তারা এ পুরস্কার জিতেছেন বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজয়ীরা হলেন পটুয়াখালীর আব্বাস উদ্দিন ও ঢাকার মগবাজারের মাহাবুব রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরায় এবং পটুয়াখালী শহরে আলাদা অনুষ্ঠানে দুই বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেন রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান। 

এসময় আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা আল্লামা মুরশেদ মুনীম, রিটেইল বিজনেস ইউনিট হেড রাহাত জাহান শামীম এবং হেড অব মার্কেটিং এ জেড এম ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।       

এ ক্যাম্পেইনের আওতায় সর্বনিম্ন ১০ হাজার টাকার রিগ্যাল ফার্নিচার কিনে মেগা পুরস্কার হিসেবে গাড়ি জেতার সুযোগ পেয়েছেন গ্রাহকরা।  

শফিউল আলম খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে ফার্নিচার সরবরাহ করে আসছি। আমরা বিশ্বাস করি, রিগ্যাল শুধু ফার্নিচার সরবরাহ করে না; গ্রাহকদের স্বপ্নের ঘর সাজাতেও সহায়তা করে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ‘রিগ্যাল ফার্নিচার কিনে মিলে যাক কার’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।”

তিনি আরও বলেন, “রপ্তানি কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও রিগ্যাল ফার্নিচার নিজেদের অবস্থান শক্তিশালী করছে। উন্নত মান, টেকসই ও নান্দনিক ডিজাইন এবং সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের আনন্দদায়ক ও আকর্ষণীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”