বহিরাগত অডিট নিয়ে সিআইইউতে বিশেষ সেশন
বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে বহিরাগত অডিট কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তালিকাভুক্ত কোম্পানিগুলো অডিট প্রক্রিয়ায় কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা তুলে ধরেন এম সাদেক আহমেদ।
শিক্ষাক্ষেত্র ও শিল্পখাতের মাঝে বাস্তবভিত্তিক সেতুবন্ধন গড়ে তুলতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) বিজনেস স্কুল আয়োজন করেছে বিশেষ সেশন।
এর অংশ হিসেবে রোববার একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে চিটাগং স্টক এক্সচেঞ্জ এর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ উপস্থিত ছিলেন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মূলধন বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণে অডিটরদের ভূমিকা’ শীর্ষক এ সেশনটি পরিচালনা করেন বিজনেস স্কুলের অধ্যাপক ইমন কল্যাণ চৌধুরী। এছাড়া বিজনেস স্কুল প্রভাষক উম্মে হুমাইরাসহ কোর্সে অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেশনে।
বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে বহিরাগত অডিট কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তালিকাভুক্ত কোম্পানিগুলো অডিট প্রক্রিয়ায় কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা তুলে ধরেন এম সাদেক আহমেদ।
সেশনের শেষে অনুষ্ঠিত প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মূলধন বাজার, অডিটিং ও কর্পোরেট স্বচ্ছতা–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি বক্তার সঙ্গে আলোচনা করার সুযোগ পান। তাতে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও পেশাগত বোধ ‘আরও সমৃদ্ধ হয়’ বলে সিআইইউর সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
এর আগে এই সিরিজের অংশ হিসেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্রাঞ্চ সিআরএম দ্বিপান্বিতা বড়ুয়া এবং ব্যাংক এশিয়ার রিলেশনশিপ ম্যানেজার সীমান্ত পাল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের উদ্দেশে পৃথক সেশনে বক্তৃব্য দেন।
