১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেলটেকের মাসব্যাপী আবাসন মেলা শুরু

কোম্পানির ঢাকা করপোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি ও চট্টগ্রাম অফিসে একযোগে এ মেলা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 07:27 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

মাসব্যাপী আবাসন মেলা ও ‘সার্ভিস মান্থ’ ক্যাম্পেইন শুরু করেছে শেলটেক। 

বুধবার শেখ রাসেল স্কয়ারের পশ্চিম পান্থপথে শেলটেকের করপোরেট অফিসে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

মেলাটি শেলটেকের ঢাকা করপোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি ও চট্টগ্রাম অফিসে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় শেলটেকের ৭৭টি প্রকল্পসহ ৪৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট রয়েছে। 

কোম্পানিটি বলেছে, আধুনিক জীবনযাপন ও স্মার্ট বিনিয়োগের উপযোগী এসব প্রকল্প গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, জোয়ার সাহারা, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের দক্ষিণ খুলশি ও পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত। 

মেলায় অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার থাকছে। কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট ও ইন্টেরিয়র ডিজাইন সলিউশনও থাকছে।

শেলটেক এপ্রিল মাসজুড়ে প্রথমবারের মতো ‘সার্ভিস মান্থ’ আয়োজন করেছে। 

এর আওতায় ১৯৮৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত শেলটেকের হস্তান্তর করা সব অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য মেইনটেন্যান্স, মেরামত কাজ এবং কারিগরি পরিদর্শন সেবা দেওয়া হবে। 

এখন থেকে এই উদ্যোগ প্রতিবছর নিয়মিত আয়োজন করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।