সুবিধাবঞ্চিত শিশুদের আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার
এরইমধ্যে তিন হাজারের বেশি শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার কথা বলেছে ব্যাংকটি।
রোজার ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নতুন পোশাক উপহার দিয়েছে আইএফআইসি ব্যাংক।
দেশের ৬৪ জেলায় আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখার মাধ্যমে বিভিন্ন শিশু সদন, এতিমখানা ও মাদ্রাসায় এ উপহার বিতরণ কার্যক্রম চালানোর তথ্য রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ’ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক’ প্রতিপাদ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এ কার্যক্রম চালিয়ে ব্যাংকটি।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম বলেন, এর আওতায় এরইমধ্যে তিন হাজারের বেশি শিশুর হাতে পৌঁছে দেওয়া হয়েছে নতুন পোশাক।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বপ্নপূরণে আইএফআইসি ব্যাংক বছরজুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
