২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রোজায় ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন

ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন ক্যাম্পেইন উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 12:45 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

রোজার মাস জুড়ে ‘ইবাদত-সঞ্চয়-দান: রমাদানের তিন কল্যাণ’ নামে ক্যাম্পেইন চালাবে ইসলামী ব্যাংক।

ইসলামী ব্যাংক টাওয়ারে ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন এ ক্যাম্পেইন উদ্বোধন করেন বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমকে গ্রাহকদের কাছে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলমের সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও এম কামাল উদ্দীন জসীম।