Published : 16 Mar 2026, 10:05 AM
সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্পাইকস এশিয়া অ্যাওয়ার্ডে ‘ক্রিয়েটিভ বিটুবি’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে ডিবিএল সিরামিকস।
এ পুরষ্কারের মধ্যে দিয়ে ‘বাংলাদেশের প্রথম সিরামিক ব্র্যান্ড হিসেবে’ কোম্পানিটি এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, টাইলচক সিরামিক উৎপাদন প্রক্রিয়ার জন্য কোম্পানিটি এ পুরষ্কার পেয়েছে।
ডিবিএল সিরামিকস বলছে, এ উদ্যোগে অংশীদার হিসেবে কাজ করেছে পপ ফাইভ। পুরস্কারজয়ী ক্যাম্পেইন টাইলচক সিরামিক উৎপাদন প্রক্রিয়ার বর্জ্যকে ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করছে।
“এর মাধ্যমে একদিকে শিল্প বর্জ্য কমাছে, অন্যদিকে সাশ্রয়ী শিক্ষা উপকরণ প্রস্তত করে তা সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে।”
ডিবিএল সিরামিকস বলছে, এ উদ্যোগের মাধ্যমে সিরামিক স্লাজ পুনর্ব্যবহারের পাশাপাশি স্থানীয় চক উৎপাদন শিল্পকে নতুন করে সচল করা গেছে, যা থেকে উপকৃত হচ্ছে সুবিধাবঞ্চিত কমিউনিটির শিক্ষার্থীরা।