Published : 10 Mar 2026, 02:56 PM
বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে যাকাত দেওয়ার পাশাপাশি আর্থিক অনুদান দেওয়ার সেরা সুবিধা রয়েছে মোবাইলে আর্থিক সেবা নগদ এবং নগদ ইসলামিকেও।
প্রতিদিন নগদ ও নগদ ইসলামিক অ্যাপের মাধ্যমে এবং বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি (স্টার১৬৭হ্যাশ) ডায়াল করে অর্ধশত প্রতিষ্ঠানে তাদের যাকাত ও আর্থিক অনুদানের টাকা পাঠাচ্ছেন।
এতে করে রোজার মাসে যাকাত ও অনুদান পাঠানোর পরিমাণ ও সংখ্যা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, নগদ ও নগদ ইসলামিকের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকেরা তাদের বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে যাকাতের পরিমাণ সহজে হিসাব করতে পারবেন।
যেসব প্রতিষ্ঠানে যাকাত ও অনুদান দেওয়া যাচ্ছে- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।