চট্টগ্রামে বাংলা কিউআর লেনদেনের প্রচারে ইউসিবির উদ্যোগ
এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্ট করার সুবিধা তুলে ধরার পাশাপাশি বেশি সংখ্যক ব্যবসায়ীকে এ ব্যবস্থায় যুক্ত হতে উৎসাহিত করা হয়।
ডিজিটাল লেনদেনে সচেতনতা বাড়াতে এবং গ্রাহকদের উৎসাহিত করতে চট্টগ্রামে ‘বাংলা কিউআর’ লেনদেন নিয়ে প্রচার চালিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
বৃহস্পতিবার চট্টেশ্বরী রোডের শপিংব্যাগ সুপার মার্কেটে এ কার্যক্রম চালানো হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।
কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) স্বরূপ কুমার চৌধুরী এবং ইউসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ কিউআর কোড স্ক্যান করে লেনদেন করেন।
এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্ট করার সুবিধা তুলে ধরার পাশাপাশি বেশি সংখ্যক ব্যবসায়ীকে এ ব্যবস্থায় যুক্ত হতে উৎসাহিত করা হয়।
ইউসিবির সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ডিজিটাল পেমেন্ট সহজ, সবার নাগালের মধ্যে এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী হলেই মানুষ এর সুবিধা পুরোপুরি পেতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহক ও ব্যবসায়ীকে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে চাই।”
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসাইন চৌধুরী, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক মাহফুজুর রহমান এবং ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন ও চিফ কমিউনিকেশন্স অফিসার জীশান কিংশুক হক উপস্থিত ছিলেন।
