১৮৮ কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিকে পুরস্কার দিল ওয়ালটন
রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে দিনভর আয়োজনে তাদের পুরস্কার তুলে দেওয়া হয়।
ব্যবসায়িক সাফল্য অর্জনে অবদান রাখায় ১৮৮ প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি ও কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।
এর মধ্যে বিভিন্ন জোনের ১৬০টি ওয়ালটন প্লাজা ও ২৮ কর্মকর্তাকে ‘বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
বুধবার কোম্পানি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রোববার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে দিনভর ‘ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এর আগে সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম।
এসময় ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান উপস্থিত ছিলেন।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন প্লাজার ৫ শতাধিক কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।
