২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের জলসিঁড়িতে ট্রাস্ট ব্যাংকের নতুন শাখা

ব্যাংকের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন শাখার উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 09:06 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন এলাকায় নতুন শাখা খুলেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

এ ব্যাংকের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি ‘জলসিঁড়ি শাখা’র উদ্বোধন করেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, নতুন এই শাখা চালু হওয়ায় জলসিঁড়ি আবাসন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা ‘আরও সহজ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক’ ব্যাংকিং সেবা পাবেন।

অন্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; কোয়ার্টার মাস্টার জেনারেল; ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা; সেনাসদরের ঊর্ধ্বতনকর্মকর্তা এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।