দুই যুগ পূর্তিতে আকিজ সিমেন্টের নতুন ক্যাম্পেইন
“ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পণ্যের মান, স্থায়িত্ব ও প্রযুক্তিগত উৎকর্ষ নতুনভাবে উপস্থাপন করতে চাই,” বলেন ফারিয়া হোসাইন।
দুই যুগ পূর্তি উপলক্ষে আকিজ সিমেন্ট নতুন ক্যাম্পেইন ‘সিমেন্টে লোহার শক্তি’ চালু করেছে।
বুধবার রাতে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
ফারিয়া হোসাইন বলেন, “দুই যুগের এই যাত্রা আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার। গ্রাহকের বিশ্বাস ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আকিজ সিমেন্ট সবসময় মানসম্মত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।
“‘সিমেন্টে লোহার শক্তি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পণ্যের মান, স্থায়িত্ব ও প্রযুক্তিগত উৎকর্ষ নতুনভাবে উপস্থাপন করতে চাই। ভবিষ্যতেও দেশের অবকাঠামো উন্নয়নে আকিজ সিমেন্ট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ সিমেন্ট দুই যুগের সাফল্যময় যাত্রায় পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় ভোক্তা, পরিবেশক, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সকলের অকুণ্ঠ সহযোগিতা, বিশ্বাস ও নিষ্ঠাই আমাদের সাফল্যের মূল ভিত্তি। সকলের সমর্থনেই আকিজ সিমেন্ট আজ দেশের নির্মাণ শিল্পে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত। ‘সিমেন্টে লোহার শক্তি’ ক্যাম্পেইন আমাদের এই দৃঢ় অবস্থানকে আরও শক্তিশালী করবে।”
আকিজ সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালসের সিএফও মোস্তাক আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
