২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

'বেস্ট ব্র্যান্ড' পুরস্কার পেল প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক

সেরা ব্র্যান্ড নির্বাচন বাছাই করতে এনসার্চ লিমিটেড আটটি বিভাগে জরিপ চালায়, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

‘বেস্ট ব্র্যান্ড ইন দ্য জুস ক্যাটাগরি বাংলাদেশ’ পুরস্কার জিতে নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ বলেছে, 'ব্র্যান্ড ইকুইটি ইনডেক্সের' ভিত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করায় প্রাণ ম্যাঙ্গোকে এ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

প্রাণ-আরএএফএল গ্রুপ এ সম্মাননাকে 'দীর্ঘ সময় ধরে ভোক্তার মনে জায়গা করে নেওয়ারই স্বীকৃতি' হিসেবে দেখছে।

গত ২০ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের করপোরেট প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিংকের কর্মকর্তাদের হাতে ‘বেস্ট ব্র্যান্ড’ পদক তুলে দেওয়া হয়।

প্রাণ-আরএফএল গ্রুপ বলছে, এ পুরস্কার নির্বাচনের ক্ষেত্রে তথ্যভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

বছরের সেরা ব্র্যান্ড নির্বাচন করতে গবেষণা প্রতিষ্ঠান এনসার্চ লিমিটেড দেশের আটটি বিভাগে একটি জরিপ চালায়।

সমান শতাংশের নারী ও পুরুষ অংশগ্রহণকারী নিয়ে মোট ১২ হাজার ৪০০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে ব্র্যান্ডগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

ভোক্তার সচেতনতা, পছন্দ, ব্যবহার এবং আস্থার মতো একাধিক সূচক বিশ্লেষণ করে তৈরি করা হয় ব্র্যান্ড ইকুইটি ইনডেক্স।

প্রাণ-আরএফএল গ্রুপ বলছে, এই অর্জনের মাধ্যমে প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক আবারও প্রমাণ করেছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও ভোক্তাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি একটি ব্র্যান্ডকে কীভাবে দীর্ঘমেয়াদে সফল করে তুলতে পারে।