Published : 01 Oct 2025, 08:33 PM
আবাসন খাতের কোম্পানি শেলটেকের আবাসন মেলা শুরু হয়েছে।
বুধবার থেকে শুরু হওয়া এই মেলা অক্টোবর মাস জুড়ে চলবে বলে শেলটেক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক জায়গা ও ফুড কোর্ট বুকিং দিলে ২৫ লাখ টাকা পর্যন্ত ‘স্পেশাল অফার’ রয়েছে। সেই সঙ্গে ‘স্পট বুকিং’ দিলেই গ্রাহকে পাচ্ছেন ‘কমপ্লিমেন্টারি ফিটেড কিচেন কেবিনেট’ ও ‘ইন্টেরিয়র ডিজাইন সলিউশন’।
শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেলটেকের ঢাকা, জলসিঁড়ি ও চট্টগ্রাম অফিসে মেলা চলবে। সেখানে গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিঁড়ি আবাসন, খুলশী ও পাঁচলাইশ এলাকায় ৪০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ও ‘বাণিজ্যিক স্থান’ প্রদর্শন করা হবে।
শেলটেকের নির্বাহী পরিচালক মো. শরীফ হোসাইন ভূইয়া মেলার উদ্বোধন করেন। কোম্পানির স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর ও মার্কেটিং অ্যাডভাইজার নওশাদ চৌধুরী, চিফ অপারেটিং অফিসার শাহ্জাহান, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন ও হেড অব সেলস এ কে এম রাফিউল ইসলামও উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন।
শেলটেক বলছে, এবার তিন জায়গায় একসঙ্গে মেলা শুরু হয়েছে। ঢাকার শেলটেক টাওয়ার, ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথ; জলসিঁড়ি আবাসনের প্লট ১৭, রোড ৫০১, সেক্টর ১৭ ও চট্টগ্রামের রুবিয়া হাইটস, ২য় তলা, হাউস ৭/এ/১, রোড ৩, জাকির হোসাইন রোড, দক্ষিণ খুলশীতে যেতে পারবেন দর্শনার্থীরা।
মেলায় www.sheltech-bd.com/registration থেকে রেজিস্ট্রেশন করা যাবে। বিস্তারিত জানা যাবে হটলাইন ১৬৫৫০ নম্বরে বা www.sheltech-bd.com থেকে।