২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হোন্ডা ফুটসাল লীগ’ উদ্বোধন

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে এটি উদ্বোধন হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 11:22 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

রাজধানীতে হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজন করেছে ‘হোন্ডা ফুটসাল লীগ’ (এইচএফএল)।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বুধবার এটি উদ্বোধন হয়েছে বলে হোন্ডার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৩২টি দল অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া উপস্থিত ছিলেন। মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেডের এর পক্ষ থেকে নেইমার জুনিয়র স্বাক্ষরিত ব্রাজিলিয়ান জার্সি তুলে দেওয়া হয় তার হাতে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান এ স্মারকটি জামাল ভূঁইয়ার হাতে তুলে দেন।

জামাল ভূঁইয়া বলেন, “এত প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। ব্রাজিলের পক্ষ থেকে পাওয়া নেইমার জুনিয়রের স্বাক্ষরিত বিশেষ জার্সিটি আমাকে গভীরভাবে সম্মানিত করেছে। ফুটবলের প্রতি দেশের তরুণদের অনুপ্রাণিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, “গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা সবসময়ই সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হোন্ডা ফুটসাল লীগ মোটরসাইকেল ও ফুটবলের মিলিত আবেগ, পারফরম্যান্স এবং স্পোর্টসম্যানশিপের একটি অনন্য সেলিব্রেশন, যা বিশেষত এমন সময়ে যখন আমরা বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে আনন্দিত।”

সুসুমু মরিসাওয়া বলেন, “এই ঐতিহাসিক আয়োজন আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি দেশের ফুটবলভক্তদের জন্যও গর্বের বিষয়।”