১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে ভর্তির মৌখিক পরীক্ষায় ফুটবলার জিকো ও মোরসালিন

জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের মধ্য থেকে যারা এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে শুধু মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 04:48 PM

Updated : 28 Jan 2024, 04:48 PM

খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন জাতীয় দলের দুই ফুটবলার আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিন। 

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে তারা এ পরীক্ষা দেন বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলোয়াড় কোটায় যারা ভর্তির জন্য আবেদন করেছে, আজকে সকলের ভাইবা নেওয়া হয়েছে। সেখানে আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিনও ছিল।” 

ভর্তির জন্য মনোনীতদের তালিকা ১৬ সেপ্টেম্বর প্রকাশের পর বিষয় পছন্দ করার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।  

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের মধ্য থেকে যারা এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে শুধু মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। 

সেই সুযোগ কাজে লাগিয়ে গত জুলাই মাসে জিকো ও মোরসালিন প্রয়োজনীয় সনদপত্রসহ ভর্তির জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)