২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমজিআই-ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তি পেলেন ৫২ জন

এমজিআই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের সহায়তায় এক কোটি টাকার শিক্ষা বৃত্তি স্কিম চালু করা হয়েছে।

এমজিআই-ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তি পেলেন ৫২ জন

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 07:06 PM

Updated : 06 Nov 2022, 07:06 PM

মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিক্ষা বৃত্তি পেয়েছেন ৫২ জন শিক্ষার্থী।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের ৫২ জনকে এ বৃত্তির চেক তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের সহায়তায় এক কোটি টাকার শিক্ষা বৃত্তি স্কিম চালু করা হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান এবং এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা উপস্থিত ছিলেন।