ডেঙ্গু নিয়ে সচেতনতায় আইইউবির র্যালি
মশার ওষুধ ছিটানোর পাশাপাশি লিফলেট বিতরণও করা হয়েছে।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেনতা তৈরিতে র্যালিসহ নানা কর্মসূচি পালন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
রোববার বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ দিন দুপুরে বের করা র্যালিটি বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তারা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে এ র্যালিতে অংশ নেন।
এ কর্মসূচির অংশ হিসেবে ঝোপঝাড়, ড্রেন ও খানাখন্দে জমে থাকা পানিতে ফগার ও স্প্রে’র সাহায্যে মশা নিধনের ওষুধও ছিটানো হয়। পাশাপাশি বসুন্ধরা এলাকার পথচারী এবং বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার এবং স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন অধ্যাপক ড. জে এম এ হান্নান এ কর্মসূচিতে যোগ দেন।
